• গুগুল ড্রাইভ ও কিছু কথা

     
    আজ গুগুল ড্রাইভ ও গুগুল ফর্ম নিয়ে বেশ ভালো একটা জিনিস শিখলাম । আমরা html এ  নানা ধরনের ফর্ম তৈরি করে থাকি কিন্তু এই ফর্ম এর সমস্যা হলো ডাটা বা তথ্য সংগ্রহ করার জন্য পিএইচপি বা অন্য কোন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এর প্রয়োজন হয় । আবার বেশিরভাগ ফ্রি হোস্টিং সাইট গুলোতে পিএইচপি সাপোর্ট না হওয়ার জন্য বিগিনারদের জন্য এ ধরনের ফর্ম তৈরিতে খুব অসুবিধা হয় । অর্থাৎ ইউজার এর কাছ থেকে কোন তথ্য ডাটা সেভ করে রাখতে অসুবিধা হয় । গুগলের একটি সার্ভিস আছে সেটা হল গুগোল ফর্ম  ।
    যার সাহায্যে ইউজার এর কাছে একটি ফর্ম উপস্থাপন করা যায় এবং ইউজার এর ডাটা গুলি বা  রেসপন্স গুলি সেভ করে রাখা যায় গুগল স্প্রেডশিট এর মাধ্যমে । এইভাবে আমরা ইউজারের তথ্য সংগ্রহ করতে পারি । কিন্তু সমস্যা হলো , গুগলের ফর্ম একটু নিজস্ব ডিজাইন করা থাকে তা আমাদের পছন্দ মত নাও হতে পারে কিন্তু আমরা যে ওয়েবসাইট ডিজাইন করি এইচটিএমএল , সিএসএস বা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেখানে কয়েকটি তথ্য এই গুগল ফরম থেকে নিলে গুগল ফরম টি ইউজার এর সামনে উপস্থাপন না করে সাধারন এইচটিএমএল ফর্ম এর মাধ্যমে সেই তথ্যগুলো সংগ্রহ করা যায় এতে আমাদের নিজস্ব ডিজাইনের ক্ষেত্রে খুব সুবিধা হয়।
    তার জন্য আমাদের প্রথমেই একটা গুগুল ফরম তৈরি করতে হবে । কমপিউটারে গুগুল ড্রাইভ ওপেন করে new অপশন থেকে এই ফর্মটি তৈরি করা যায় ।তবে গুগুল ড্রাইভের যে এন্ড্রয়েড অ্যাপস টি পাওয়া যায় তাতে গুগুল ফর্ম তৈরির কোনো অপশন নাই । তবে ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজারে desktop মোড অন করে করে নেওয়া যাবে । ফর্মটি তৈরির পর আপনি কি ধরণের তথ্য চাইছেন সেই ভাবে ফরমটি তৈরি করুন । ইউজারের তথ্য বা রেসপন্স গুলি গুগল স্প্রেডশিট এর মাধ্যমে সেভ করে রাখার একটি অপশন এখানে পাওয়া যায় তা দিয়ে একটি নতুন স্প্রেডশিট তৈরি করে নিন । 
    এবার এই স্প্রেডসিট তার কয়েকটা তথ্য আমাদের প্রয়োজন । টেক্সটবক্স বা যে সমস্ত এলিমেন্ট গুলো ফর্মে নেওয়া হয়েছে তার name । ও ফর্ম এলিমেন্টের action ,target ,method এগুলি ওই ফর্মে বসতে হবে । তাহলেই কাজ শেষ । এবার html পেজ ওপেন করে তাতে ইউজার ডাটা দিলে স্প্রেডশিটে জমা হবে । ডাটা সাকসেসফুলি জমা হলে একটি গুগুল ফর্মের পেজ ওপেন হবে । এটা নাচাইলে তাও বন্ধ করা যায় ।

  • You might also like