কবিতা লেখা সহজ নয়
লিখবো কবিতা নাইকো সে মতি
নাইকো আবেগ নাই অনুভূতি।
( কি যে করি... )
তবু এ মনের দুরূহ কোনে
কিছু কথা জাগে ক্ষণে ক্ষণে
( কি জ্বালা... )
নব আনন্দে নীরিহ ছন্দে
লিখে ফেলি তায় আত্মদ্বন্দে
( কাজ না থাকলে যা হয়... )
স্থান করে নেয় তবু মাঝে মাঝে
পরিত্যক্ত কাগজের ভাঁজে
ডাস্টবিনে নেয় ঠাঁই।
(শেষ পরিণতি ... )
সত্যি বলছি, কবিতা লেখার
ক্ষমতা আমার নাই ।
Wednesday, March 21, 2018/Debayan Sen